October 29, 2026, 2:25 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গত ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামী রাশেদুল ইসলাম মহেশপুর উপজেলার জুলুলী গ্রামের আনিচ উদ্দিন বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২১ বছর পুর্বে ঢাকায় গার্মেন্টসে কাজ করার সময় রাশেদুলের সাথে ময়মনসিংহের রেহেনা খাতুনের বিয়ে হয়। পরবর্তিতে রাশেদুল দ্বিতীয় বিয়ের পর ১ম স্ত্রী  রেহেনা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে । এরপর ২০১৮ সালের ২৩ জুলাই বাড়ির পাশের কোদলা নদীতে ডুবিয়ে রেহেনা খাতুনকে হত্যা করে।

এ ঘটনায় রেহেনা খাতুনের পিতা মতলেব আলী বাদী হয়ে মহেশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ আসামীকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে।

মামলার তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করলে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামী রাশেদুলকে যাবজ্জীবন কারদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page