November 21, 2026, 2:17 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নরুল ইসলাম (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। কোটচাঁদপুর বিদ্যাধরপুর সড়কের আলমপুর নামক স্থানে দূর্ঘটনাটি ঘটেছে। নিহত নুরুল ইসলাম মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রােেমর ওয়ারিস ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, ২৪ নবেম্বর রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে নুরুল ইসলাম মালাধরপুর গ্রাম থেকে বাইসাইকেল যোগে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর ভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যাওয়ার কারনে কাউকেই আটক করা সম্ভব হয়নি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ফয়েজ আহম্মেদ।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page