October 10, 2026, 9:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ; আহত ৩

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর-ভৈরবা সড়কের দাড়িয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে রাশিদা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় গুরুতর ভাবে আহত হয়েছেন কুলচুম বেগম (৬৫),শাওন হোসেন (৩৮) ও ফজলুর রহমান (৭০)। এর মধ্যে কুলচুম বেগম ও শাওন হোসেনকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে রেফাড করা হয়েছে। থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

আজ ২৬ মে রোববার বিকালে মহেশপুর-ভৈরবা সড়কের দাড়িয়াপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ভৈরবা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই ইজিবাইক দাড়িয়াপুর নামক স্থানে পৌছালে মহেশপুর থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মহেশপুর পৌর এলাকার গোপালপুর গ্রামের মৃত জাহান আলী মন্ডলের স্ত্রী রাশিদা খাতুন নিহত হয়।

এসময় একই গ্রামের ফজলু রহমানের স্ত্রী রাশিদা খাতুন, ফজলু রহমান ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাওন গুরুতর ভাবে আহত হয়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন পারভেজ জানান, দাড়িয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে রাশিদা খাতুন নামের একজন মারা গেছে। গুরুতর আহত দুই জনকে যশোরে রেফাড করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘাতক যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page