October 6, 2026, 12:58 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ১০৮ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ  ১০৮ পিচ ইয়াবা টেবলেট ও নীল-সাদা রঙের আরটিআর মটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দীন (২৪) ও সাকিব মিয়াকে (২২) আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই জুম্মান খান গত ২৩ মার্চ শনিবার রাতে মহেশপুরের নাটিমা ইউনিয়নের মান্দারতলা গ্রাম থেকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের আব্দুল মিয়ার ছেলে জসিম উদ্দীন ও একই গ্রামের আজিবর রহমানের ছেলে সাকিব মিয়াকে ১০৮ পিচ ইয়াবা টেবলেট ও নীল-সাদা রঙের আরটিআর মটর সাইকেলসহ আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, আটক কৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। গত শনিবার সকালে ১০৮ পিচ ইয়াবা টেবলেটসহ আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page