October 5, 2026, 2:58 pm
শিরোনামঃ
শিক্ষকরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার বাতিঘর : পুতিন সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে আবারও হামলা ; তেল সরবরাহ বন্ধ যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে ইরান ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ২০ হাজার টাকার দাবিতে স্কুল ছাত্রকে তুলে নিয়ে নির্যাতন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পাভেলকে (১৪) পুর্ব শত্রুতার জের ধরে মটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। পরে পরিবারের সদস্যদের কাছে পাভেলকে ছাড়াতে ২০ হাজার টাকার দাবিও করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর শহরের ডাকবালোর সামনের রাস্তায়।

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে নওদাগ্রমের মশিয়ার রহমানের ছেলে পাভেল স্কুলে আসে। এসময় মহেশপুর পৌর এলাকার ক্যাম্পপাড়ার মারুপ, লিমন, প্রান্তসহ অজ্ঞাত ২/৩ জন মিলে পাভেলকে জোরপুর্বক পুর্ব শত্রুতার জেরে মটরসাইকেলে তুলে নিয়ে যায়। এর পর অজ্ঞাত স্থানে নিয়ে তাকে নির্যাত করে। পরে একবন্ধু পাভেলকে ছাড়াতে আসলে তার কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়।

পরে পাভেলের ব্যবহারকৃত মোবাইল ফোনটি রেখে পাভেলকে ছেড়ে দেওয়া হয়েছে।

পাভেলর পিতা মশিয়ার রহমান জানান, তারা আমার ছেলেকে পুর্ব শত্রুকার কারনে তুলে নিয়ে নির্যাতন করে। পরে আমার ছেলেকে ছাড়াতে তারা ২০ হাজার টাকা দাবি করে। এক পর্যায়ে তারা আমার ছেরের ফোনটি রেখে ছেড়ে দিয়েছে।

এ ঘটনায় মশিয়ার রহমান বাদি হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেছেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান এমন কোন ঘটনার সংবাদ আমার জানা নেই।



Our Like Page