April 13, 2026, 3:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ৫ কোটি টাকা মূল্যের ১২টি র্স্বণের বার উদ্ধার ; ৩ জন আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর নামকস্থানে যাত্রীবাহি বাস তল্লাশি চালিয়ে ৪ কোটি ৮৫ লাখ ৮১হাজার ৫৪ টাকা মুল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ৫ কেজি ১৪.৫৯ গ্রাম।

এ ঘটনায় ৩জনকে আটক করেছে। বুধবার (১৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার ও আসামী আটক করা হয়।

৫৮ বিজিবির পরিচালক অধিনায়ক শাহ মো: আজিজুস শহীদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজিবিএম এর নেতৃত্বে একটি দল মহেশপুর-জীবননগর সড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে তিন যাত্রীর শরীর থেকে এই র্স্বণের বার উদ্ধার করে।

এ সময় বাস থেকে আটক করা হয় তপু পাল(৩৭), মোহন চক্রবর্তী (৪২)ও আব্দুর রাজ্জাক (৫৫) কে। তাদের প্রত্যেকের শরীরে ৪টি করে স্বর্ণের বার কোমরে বাধা ছিল। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page