October 3, 2026, 8:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই ভাই আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ কোটি টাকা মূল্যের ৩ পিচ স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে  আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। আজ ২৮ এপ্রিল রোববার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের নিকটবর্তী নগরবর্ণী এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক কৃতরা হলেন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামের বদিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭) ও সুমন (২৩)।

৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। দুপুর ২টার টার দিকে নগরবর্ণী নামক স্থান দিয়ে মোটরসাইকেলে যোগে সীমান্তের দিকে যাওয়া একটি মোটর সাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়  ৩ কেজি ৫’শ ৫৮  গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার। যার আনুমানিব মূল্যে ৩ কোটি ৩৩ লাখ টাকা। এ সময় জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে আটক করা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page