August 28, 2026, 12:15 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী-শিশুসহ ৪৭ জন আটক

স্টাফ রিপোর্টার : চোরাই পথে ভারতে যাওয়ার সময় নারী-শিশু-পুরুষসহ ৪৭ জন বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। তারা সবাই দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।
গত ২৪ ঘন্টায় মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবির সদস্যরা। এক প্রেস বিজ্ঞপ্তিত্বে এ তথ্যে নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি।
বিজ্ঞপ্তিত্বে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের বিক্তিত্বে গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে রাতভোর মহেশপুর উপজেলার মাটিলা,খোশালপুর,পলিয়ানপুর,বাংঘাডাঙ্গা,শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ৪৭ জন বাংলদেশীকে আটক করা হয়। আটক কৃতদের মধ্যে নারী ১২ জন,পুরুষ ১৯ জন ও শিশু রয়েছে ১৬জন। আটককৃত ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবি আরও জানান আটককৃত ব্যক্তিদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page