April 6, 2026, 6:29 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আড়াই কোটি টাকা মূল্যের ২৭টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামে অভিযান চালিয়ে ২৭টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৩২) ও একই গ্রামের মো. আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর উপজেলার নেপা গ্রামের মোড় দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল নেপা মোড়ের অদূরে ওৎ পেতে থাকে। এ সময় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে নেপা মোড় হতে ভারত সীমান্তের দিকে অতিক্রমকালে তাদেরকে আটক করা হয়। পরে রুহুল আমিনের প্যান্টের পকেটের মধ্যে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৫২০ টাকা।

অভিযুক্তদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page