April 5, 2026, 11:44 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির উদ্যোগে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মহেশপুর ৫৮ বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম (পিএসসি)।

তিনি তার বক্তব্য বলেন, দেশ ও জাতির স্বার্থে চোরাচালান, মানব পাচার রোধকল্পে, এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্বসহ আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। সীমান্তে আমার টহল দল সর্বাবস্থায় পাহারায় থাকে। সবকিছুই কি বিজিবির চোখে পড়ার কথা? আপনারা এলাকার সবাই জানেন, অত্র এলাকার কতিপয় ব্যক্তি চোরাচালানের সাথে সম্পৃক্ত আছে। ফলে আপনাদের সহযোগিতা না পাওয়াই বিজিবি সদস্যরা পাচার রোধে অনেকটাই ব্যর্থ হয়। এলাকার সচেতন ব্যক্তিদেরকে অনুরোধ করবো, আপনারা মোবাইলের মাধ্যমে গোপনে আমাকে সংবাদ দেন, আপনাদের কথা গোপন রাখা হবে। আমাকে জানালে কঠোর হস্তে চোরাচালান রোধকল্পে ব্যবস্থা গ্রহণ করব।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ- অধিনায়ক মেজর মোঃ সিহানুক ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page