April 14, 2026, 10:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে গরু ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার : চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে রাকিবুল সিলাম (৩৫) নামের এক ব্রাক্তি নহত হয়েছে। নিহত রাকিবুল মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনাটি ঘটেছে ২৭ নভেম্বর সোমবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তে।
গ্রামবাসীর সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ ইছামতি নদীর বাংলাদেশ সীমানা থেকে নিহত রাকিবুলের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানান, গভীর রাতে চাপাতলা গ্রামে বসাবসকারী রাকিবুলসহ ৬/৭ গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। পরে ভোর রাতে গরু নিয়ে ফেরার পথে ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এ সময় গুলিবৃদ্ধ হয়ে রাকিবুল ইসলাম নিহত হয়।
ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, রাকিবুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী ছিলো। কিন্তু মাঝে মধ্যে গ্রামের কয়েক জনের সাথে ভারতে গরু আনতে যেতো।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, চাপাতলা সীমান্তের ইছামতি নদী থেকে গুলিবৃদ্ধ অবস্থায় রাকিবুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক (সিও) লে.কর্নেল মাসুদ পারভেজ জানান, চাপাতলা সীমান্তের ইছামতি নদী থেকে নিখোঁজ রাকিবুলের লাশ উদ্দার করা হয়েছে। তার গায়ে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page