October 6, 2026, 6:05 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত এলাকা থেকে সোনার পাঁচ কেজি সোনার বার জব্দ করেছে বিজিবি।

আজ  ২ মার্চ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মাটিলা এলাকা দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তে প্রবেশ করবে। এর প্রেক্ষিতে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫১ হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুশ স্থাপন করে। তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক সাড়ে ১১ টার সময় চোরাকারবারী সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় সোনার চালানটি নেওয়ার চেষ্টাকালে টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে সেখানে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় পাঁচটি সোনার বার (প্রতিটি ১ কেজি করে মোট পাঁচ কেজি) জব্দ করে বিজিবি। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য চার কোটি ৩৫ লক্ষ ৯ হাজার ৯৪৫ টাকা।
তিনি আরও জানান, এসব সোনার বার যথাযথ প্রক্রিয়ায় জমা ও জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান।



Our Like Page