April 10, 2026, 5:32 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়া প্রেমের জেরে মায়ের হাতে শিশুপুত্র খুন ; বিচারের দাবিতে মানববন্ধন

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়াতে নিজ মায়ের হাতে খুন হয়েছে চার বছরের শিশু মাহাদি। এ ঘটনায় জড়িত ঘাতক মা মিম খাতুনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহষ্পতিবার (০১ জুন) উপজেলার শেখপাড়া বাজারে এলাকাবাসী ও বিভিন্ন  শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ঘাতক মিম খাতুনের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘাতকের প্রেমিক মানিরের গ্রেফতারের দাবি জানানো হয়।

গত ৩০ মে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামে নিজ মায়ের হাতে খুন হয় চার বছরের মাহাদি। খালাতো ভাই মনিরের সাথে পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। এ বিষয়ে  শৈলকুপা থানায় নিহতের পিতা সজিব বিশ্বাস ঘাতক মা ও ইন্ধনদাতা (সন্দেহভাজন) হিসাবে মনিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মিম খাতুনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাঁকে এ বিষয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page