October 9, 2026, 10:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপার শোয়ার ঘরে মিলল গোখরা সাপের ২০ বাচ্চা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপার চায়ের দোকানদার মুকুল হোসেনের শোবার ঘর থেকে উদ্ধার করা হয়েছে গোখরা সাপের ২০ জ্যান্ত বাচ্চা।

সোমবার সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুঁড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয়।

এলাকার কয়েকজন জানান, খবর পেয়ে আমরা মুকুল হোসেনের বাড়িতে যাই। গিয়ে দেখি, মুকুলের টিন দিয়ে বানানো ও মেঝে মাটির তৈরি ঘর খনন চলছে। আর একে একে বের হচ্চে জ্যান্ত সব সাপের বাচ্চা।

চা দোকানি মুকুল জানান, বেশ কয়েকদিন ধরে মাঝে-মধ্যে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পায়। এখানে সেখানে কিল-বিল করে বেড়ায় বাচ্চাগুলো। আবার খুব দ্রæতই কোথায় যেন হারিয়ে যায়। পর পর কয়েকবার এমন ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হয়। এরপর আজ সকালে থেকেই ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুড়তে শুরু করি। একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে। শেষ পর্যন্ত ২০টি জ্যান্ত বাচ্চা পাওয়া যায়। তবে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এগুলোকে একটি প্লাস্টিকের বয়মে ভরে রাখা হয়েছে। পরে এলাকার ওঝা চিত্ত দাশকে খবর দেয়া হয়। তিনি এসে জানান, এগুলো গোখরো সাপের বাচ্চা। যা খুবই বিষধর।

এগুলোর বয়স কমপক্ষে ১০ দিনতো হবেই। এগুলো আমরা এখন নিয়ে যাবো। তবে যেহেতু এদের মাকে পাওয়া যায়নি এবং বাচ্চাগুলোও খুব ছোট সেকারণে বেশিরভাগই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটা বাচ্চা বেশ বড় এরা বাঁচতে পারে। তবে মানুষের নিরাপত্তার স্বার্থে এগুলো যেখানে সেখানে ছাড়া যাবে না। আর আমাদের এখানে এদের ছেড়ে দেয়ার মতো কোনো জায়গাও নেই।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page