August 28, 2026, 2:08 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর ফাইভ মার্ডার মামলায় দুই জনের যাবজ্জীবন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, ভারতে পলায়নরত কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী।

আজ ২৯ অক্টোবর মঙ্গলবার বিকালে ঝিনাইদহ জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ জাকারীয়া এই রায় প্রদান করেন। অন্যদিকে অভিযোগ প্রমানিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামী মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার রায় সুত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খা, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামে কটাকে গুলি ও গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে মঙ্গলবার বিকালে উল্লেখিত রায় প্রদান করেন। সরকার পক্ষে এ্যাড অজিৎ কুমার ঘোষ ও আসামী পক্ষে এ্যাড কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page