September 7, 2026, 7:06 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষ ; নিহত ২

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় নসিমন-মাহেন্দ্র (সিএনজি) মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও ৩ জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাগুরা দরবার শরীফ থেকে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে শৈলকূপার লাঙ্গলবাঁধ- শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে নসিমন ও মাহেন্দ্র (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হন। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শৈলকুপা উপজেলার নওপাড়া গ্রামের জেহের আলী বিশ্বাসের ছেলে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস (৫০) এবং একই উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৭)। এছাড়া গাড়িতে থাকা ফাজিলপুর গ্রামের স্বপন মিয়াসহ ৩ জন গুরুতর আহত হন।
এ বিষয়ে শৈলকুপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মাগুরা দরবার শরীফ থেকে বাড়ি ফেরার সময় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে নাসিমন-মাহেন্দ্র (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে মাহেন্দ্র (সিএনজি) চালক বাবু বিশ্বাস ও আসাদুজ্জামান নামের দুইজন মারা যান। গুরুতর আহত ৩ জন কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page