October 9, 2026, 2:04 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপা পৌর মেয়রের সংবাদ সম্মেলন

এম এ কবীর, ঝিনাইদহ : জাতিরর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসানের ছবি এডিট করে পাবলিক টয়লেটের দেয়ালে সেটে দিয়ে তা ফেসবুকে ভাইরাল করার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম পৌরভবন মিলনায়তনে মঙ্গলবার বেলা ১টার দিকে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২৯ এপ্রিল জনৈক শেখ ছামছুন্নাহার লাকী এর ফেসবুক আইডি  থেকে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের পাবলিক টয়লেটের ওয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো এবং ছবির নীচে শেখ মুজিব পাবলিক টয়লেট লিখে পোস্ট করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে বঙ্গবন্ধুকে অবমাননা ও পুরো জাতিকে অবমাননা করা হয়েছে। প্রকৃত পক্ষে ঐ টয়লেটে কোন ছবি ছিলনা কিংবা এখনও নেই।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি জানান ন্যাক্কারজনক এ কাজের জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে  শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নং ১৩৭৫ তারিখ ২৯/৪/২০২৩ ইং।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page