October 9, 2026, 2:01 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চলন্ত ইজিবাইক দাড় করিয়ে ড্রাইভারকে এলোপাতাড়ি কোপ 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাজেদ আলী (৪০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে উপজেলার তৈলটুপি-সাধুহাটি সড়কের আমেরচারা ও পারদখলপুর মাঠের মাঝে সড়কের ওপর এ ঘটনা ঘটে। সে রিশখালি গ্রামের জুমাত আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মাজেদ জানান, তিনি ইজিবাইক চালিয়ে সাধুহাটি থেকে হরিণাকুণ্ডুর দিকে আসছিলেন। এসময় পার্বতীর আমেরচারা মাঠে পৌছলে হেলমেট পরাহিত ২ জন দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তিনি দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলেও জানান।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ওই ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের চিকিৎসক তরিবুল ইসলাম জানান, আহতের পিঠের ডানপাশে এবং ডানহাতের কব্জির নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। জমি জায়গা নিয়ে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page