October 10, 2026, 10:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ ও অফিস উদ্বোধন

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : “উন্নয়নের প্রতিক লাঙ্গল, তাতেই কল্যাণ তাতেই মঙ্গল” এ শ্লোগানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ঝিনাইদহ-২ আসনের ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে গণসংযোগ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে সর্বস্তরের নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, হরিণাকুন্ডু উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজ্জাম্মেল হোসেন, পৌর সভাপতি নাজের আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জাপা নেতা ইউনুছ আলী, আক্কাচ আলী, সোহেল রানা প্রমূখ।

পরে হরিণাকুন্ডু শহরে উপজেলা জাতীয় পার্টির নিজস্ব কার্যালয়ের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমান। গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঝিনাইদহ-২ আসনে জাতীয় পার্টির একক এমপি পদপ্রার্থী হিসাবে মেজর অবঃ মোঃ মাহফুজুর রহমানকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। এরই আংশ হিসাবে উপজেলার গ্রামে গ্রামে সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করছেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page