April 10, 2026, 11:34 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সরকারী চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি চাল আত্মসাতের মামলায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদৌলা এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন জানান, গত ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরণ না করে গোডাউনে মজুদ করে রাখেন ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ। অসৎ উদ্দেশ্যে ভিজিএফ’র ৫০ কেজি ওজনের ৩৮টি বস্তা চাল ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুদ রাখায় সিলগালা করেন হরিণাকুন্ডুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা।

পরে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ বিষয়টি নিয়ে সদুত্তর দিতে না পারায় ২০২৩ সালের ১ মে হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান। মামলার পর চেয়ারম্যান মনজুর রাশেদ চলতি বছরের ৯ মে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। সেসময় উচ্চ আদালত ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে আজ সোমবার হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page