October 10, 2026, 5:38 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার শিতলী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সিয়াম কালীগঞ্জ উপজেলার পারখিদ্দা গ্রামের শামীম হোসেনের ছেলে। সে শিতলী গ্রামের রোকেয়া বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার দুপুর ১২টার দিকে তার বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে যায় সিয়াম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে বেলা ৩ টার সময় তাকে ক্লাসে না পেয়ে মাদরাসার শিক্ষক ও ছাত্র মিলে ওই পুকুরে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায় না। এক পর্যায়ে আজ সকালে ওই পুকুরে সিয়ামের মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page