April 10, 2026, 11:38 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত যুবক (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে ওই গ্রামের বাবু মিয়ার পাট ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাঠে ঘাস কাটতে গিয়ে গ্রামবাসী লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। লাশটি কমপক্ষে ২/৩ দিন আগের। লাশ দিয়ে পচা গন্ধ বের হচ্ছিল। মাথা ও দেহ আলাদাভাবে একই জায়গায় পড়ে থাকে। লাশের ২০ গজ দূরে সিগারেট, বিস্কুটসহ বেশকিছু সরঞ্জামও পড়ে থাকতে দেখা যায়।

ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আড়ুয়াকান্দী গ্রামের উত্তর পাড়ার পাট ক্ষেতের বাবু নামক ব্যক্তির পাট ক্ষেতের আইলের পাশেই লাশটি পড়ে ছিল। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশের ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে।

ওসি আরও জানান, লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও মামলা হয়নি।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page