April 11, 2026, 2:31 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড

 এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে অস্ত্র মামলায় ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে এ রায় দেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা।

দন্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার মহামায়া গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ের বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রæয়ারি রাতে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পালানোর সময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

পরদিন তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পরে ওই বছরের ১৭ মার্চ পুলিশ আদালতে চুড়ান্ত অভিযোগপত্র দাখিল করে। সেই মামলার শুনানি শেষে আদালত ফারুক হোসেনকে অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর এবং সাত বছরের কারাদন্ড দেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page