October 9, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ কবীর, ঝিনাইদহ  : দেশ বিরোধী সকল অপশক্তি রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুক্রবার ঝিনাইদহে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, গোলাম সরোয়ার সউদ,  পৌর আওয়ামীলীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, এ্যাড ইসমাইল হোসেন, মাসুদ আহম্মেদ সনজু, আসাদুজ্জামান, সালমা ইসলাম, বিকাশ কুমার ঘোষ, আব্দুল মালেক, খাইরুল ইসলাম, রানা হামিদ ও আল ইমরানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পতাকা উত্তেলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশে^র দরবারে মাথা উচু করে দাড়াচ্ছে তখন পরাজিত বিএনপি জামায়াত চক্র বিকল্প পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিদেশি প্রভুরা আপনাদের ক্ষমতায় বসাতে আসবে না। এ দেশের জনগন আমাদের সঙ্গে আছে। কাজেই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। পরে দলীয় অফিসে কেক কেটে দলের জন্মদিন পালন করা হয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page