October 10, 2026, 3:35 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’  এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল (রবিবার) সকালে মুসামিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ের উদ্যোগে,র‌্যালী,আলোচনা সভা ও চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের মুজিব চত্বর ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মনিরা, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও সুধিজন অংশ গ্রহন করেন।

র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক মোহাম্মদ আলী জোয়ার্দার, মাহবুব আলম, আনিছুর রহমান, আহমেদ আলী ও বিদ্যালয়ের থেরাফি শিক্ষক ফাতেমা খাতুন । সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু। আলোচনা সভায় বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও কল্যানে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page