September 28, 2026, 11:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ; ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হন শিক্ষার্থীরা। সেসময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা লাঠি, রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেন। মাইক ভাঙচুর করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে ফিরে যান। হামলায় আন্দোলনকারী অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান  জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তি করে তারা স্লোগান দিতে থাকে। মুক্তিযোদ্ধাদের কটূক্তি করে। তাই কোটাবিরোধীদের প্রতিহত করতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসে। সেই সময় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তারা জেলার যেখানেই মহান স্বাধীনতা ও প্রধানমন্ত্রীকে কটূক্তির মতো ঘটনা ঘটাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হন শিক্ষার্থীরা। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা নিরীহ শিক্ষার্থী। আমাদের ওপর এমন বর্বর হামলা করা হয়েছে। আমাদের ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, সকালে কোটাবিরোধী শিক্ষার্থীরা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয়। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। এর পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন সব স্বাভাবিক। এ ঘটনায় কেউ আটক নেই। এখন পর্যন্ত মামলা হয়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page