February 27, 2026, 6:36 am
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আম কিনে প্রতারণা ; চার প্রতারক গ্রেফতার

এম কবীর, ঝিনাইদহ  : দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কিনে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র। গত ১৩ জুন ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রাম থেকে এই চক্রের সদস্যরা ১৮০ ক্যারেট আম বাকীতে কিনে নিয়ে যায়। এরপর বাগান মালিক টাকার জন্য যোগাযোগ করলে ফোন বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমের মালিক খামারাইল গ্রামের শাহাদৎ হোসেন ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে প্রতারণার অভিনব কৌশল। গ্রেফতার হয় প্রতারক দলের চার সদস্য। শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা প্রতারক চক্রের প্রতারণার বিষয়ে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ সদর থানার এসআই ফরিদ হোসেন গোপন সুত্রে খবর পেয়ে ঢাকার বাবু বাজারের কদমতলী এলাকা থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরের আবেদ আলীর ছেলে সাদেক ওরফে শেখ সাদিকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে রাজশাহী জেলার বানেশ^র এলাকা থেকে প্রতারক দলের মুল হোতা শিবালয় উপজেলার দক্ষিন তেওতা গ্রামের কফিল উদ্দীন খানের ছেলে আব্দুর রহিম মুন্সি এবং তার দুই সহযোগী মানিকগঞ্জের ডাউটিয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে আব্দুর রাকিব  ও একই গ্রামের মনু মিয়ার ছেলে জীবনকে একটি পিকআপ ভ্যানসহ (ঢাকা মেট্রো-ন-২৩-২৫২৫) গ্রেফতার করে। ওসি আরো জানান, এই প্রতারক চক্র ইতিমধ্যে চার লাখ টাকার আম আত্মসাৎ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page