February 27, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

এম এ কবীর : ঝিনাইদহ সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাখাওয়াত বিশ্বাস (৩৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। সোমবার ভোররাতে উপজেলার চাপড়ী গ্রামের জয়বাংলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত বিশ্বাস শৈলকুপা উপজেলার দীঘল গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাখাওয়াত ঝিনাইদহ শহর থেকে তিনজন যাত্রী নিয়ে শৈলকুপায় নিজ এলাকার দিকে যাচ্ছিলেন। পথে চাপড়ী গ্রামের জয়বাংলা ব্রিজের কাছে পৌছলে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় ইজিবাইকে থাকা তিনযাত্রী পালিয়ে গেলেও সাখাওয়াত বিশ্বাসকে দুর্বৃত্তরা ঘিরে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে করে। এতে ঘটনাস্থলেই সাখাওয়াত মারা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে। তবে হত্যার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page