September 7, 2026, 10:38 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ইটভাটার এস্কেভেটররের মধ্যে চালকের রক্তাক্ত লাশ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এস্কেভেটর দুর্ঘটনায় চালক সবুজ কাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে। নিহত’র ভাই সোহাগ কাজী জানায়, রাত ১১ টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলো তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলো সবুজ। এ সময় দুর্ঘটনাবশত এস্কেভেটরের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যায় সে।
ফাইভ স্টার ইটভাটার ম্যানেজার মাহফুজুর রহমান জানান, বড় ভাই অসুস্থ থাকার কারণে ছোট ভাই এস্কেভেটর চালাচ্ছিলেন। মধ্যরাতে মাটি কাটার সময় চেইন কেটে বাকেটের বুম মাথায় লেগে মারা যায়। আঘাতে মাথা থেতলে যায়। স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মিজানুর রহমান মিজু জানান, এটা দুর্ঘটনা না অন্য কিছু তা নিয়ে আমরা পুরোপুরি জানতে পারিনি। তবে মনে হচ্ছে মাটি কাটার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এস্কেভেটরের বাকেটের আঘাতে তার মাথা চ্যাপটে গেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা দুর্ঘটনা। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page