October 10, 2026, 4:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি এলাকা হতে দেশীয় তৈরী ০১টি ওয়ান শুটারগান ও ০১ রাউন্ড গুলিসহ মোঃ মোক্তার মল্লিক (৪৫) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত মোক্তার মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের মৃত অছেল মল্লিকের ছেলে।

রবিবার (০১ সেপ্টেম্বর) র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি  আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রবিবার ভোর রাতে মহিষগাড়ি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তার মল্লিক নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করে। সেসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
রবিবার দুপুরে গ্রেফতারকৃত মোক্তার মল্লিক এর কাছ থেকে জব্দকৃত আলামত সহ শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page