November 19, 2026, 10:40 am
শিরোনামঃ
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প মার্কিন বার্তার পরও জাতীয় স্বার্থে কোনো ছাড় নয় : ইরান যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কাপড় কিনতে গিয়ে বিতর্কের জেরে এএসআইকে মারধর ; ২০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই ফিরোজকে মারধর করার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের কলাবাগান মোড়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কলাবাগান মোড়ে কাপড় কিনতে যান ডিএসবি শাখায় কর্মরত এএসআই ফিরোজ। এ সময় কাপড়ের দোকানদার আসলামের সঙ্গে দাম নিয়ে তর্কবিতর্ক হয়। কাপড় না কিনে এএসআই ফিরোজ অন্য দোকানে গেলে আসলামের নেতৃত্বে দোকানদাররা তাকে মারধর করে। হামলায় এএসআই ফিরোজ আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করেছে। খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কাপড় কিনতে গিয়ে ডিএসবির এএসআই ফিরোজ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন এ সময় তাকে স্থানীয় দোকানদার ও সন্ত্রাসীরা মারধর করে। সন্ত্রাসীরা তার হাত ভেঙে দিয়েছে বলেও তিনি জানান । এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page