October 10, 2026, 10:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

এম এ কবীর, ঝিনাইদহ : তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারী কেসি কলেজ অডিটরিয়ামে মঙ্গলবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা তথ্য অফিসার এস, কে ইমাম মেহেদী শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সরকারী কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন, কে সি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইউনুছ আলী।
সভায় প্রধান অতিথি বলেন, কল্যাণধর্মী রাষ্ট্র হতে হলে বাংলাদেশকে সুশাসন প্রতিষ্ঠায় জোর দেয়া ছাড়া কোন বিকল্প নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া এই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা হলো সুশাসন তথা আইনের শাসনের মূল উপাদান। বিশেষ অতিথি প্রফেসর অশোক কুমার মৌলিক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম লক্ষ্যই হচ্ছে দল মত-ধর্ম নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা। তরুণ ও প্রবীনদের হাত ধরেই সুন্দর আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা করা যায়। বক্তাগণ বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ, তারুন্যবান্ধব পরিবেশ, যথেষ্ঠ কর্মসংস্থান, শিক্ষার মানের উন্নয়নে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার সব বিষয়ই পূরণ করছে সরকার।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের অফিসার এবং বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নত্তোররের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে আলোচনা সভাটি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page