April 1, 2026, 7:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ’র) আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিআরটিএ মিলনাতায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, বিআরটিএ সহকারী পরিচালক আতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, প্রশিক্ষিত ও দক্ষ চালক ছাড়া সড়কে গাড়ি না চালাতে পরামর্শ দেন। এমনকি সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের আইন মেনে গাড়ি চালাতে ও সচেতন হওয়ার আহবান জানান।

এদিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুরে বিআরটিএ, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা চালকদের  সচেতন করতে লিফলেট বিতরণ ও মিষ্টি খাওয়ান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page