November 26, 2026, 2:08 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান উক্রস্পেকসিস্টেমস ইংল্যান্ডে একটি নতুন কারখানা চালু করেছে। ব্রিটিশ সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, এই কারখানা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রকল্পটিতে প্রতিষ্ঠানটি ২০০ মিলিয়ন ইউরো (২৭১ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে। এর আওতায় ইংল্যান্ডের পূর্বাঞ্চলে মিলডেনহলে একটি উৎপাদন কেন্দ্র এবং এলমসেটে একটি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

উক্রস্পেকসিস্টেমস ইউকের পরিচালক ররি চেম্বারলেইন বলেন, ‘রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পর এই কারখানা নিরাপদ সরবরাহ, সুরক্ষিত সম্পদ এবং ইউক্রেনের জন্য টেকসই সহায়তা এবঙ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত করছে—‘ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে অন্য ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোও ইতোমধ্যে উৎপাদন কেন্দ্র চালু করেছে বা পরিকল্পনা নিয়েছে।’

যুক্তরাজ্যের কারখানায় কোন ধরনের ড্রোন উৎপাদন হবে তা স্পষ্ট করা হয়নি। তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বিশেষ করে নজরদারি ড্রোন তৈরির জন্য পরিচিত।

যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য এ ধরনের ৮০টি ড্রোন কিনেছে।

বুধবার কারখানাটির উদ্বোধন করেন ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড। তিনি বলেন, ‘উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন ও আমাদের দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীরতর সহযোগিতার ইঙ্গিত।’

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page