October 8, 2026, 6:31 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে তারুণ্যের উৎসবে জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক-বালিকা অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানে আজ রোববার (১৯ জানুয়ারী) ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান, মাদক দ্রব নিয়ন্ত্রন অফিসের ডিডি গোলক মজুমদার, ঝিনাইদহ পৌর সভার সচিব মোস্তাক আহম্মদ,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সহ জেলা পর্যায়ের বিভিন্ন  কর্মকর্তারা।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – ডিডিএলজি রথিন্দ্রনাথ রায়। পাঁচ দিনব্যাপী এ গোল্ডকাপ ফুটবলের আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী দিনে বালক-বালিকা বিভাগে হরিণাকুন্ড উপজেলা ও ঝিনাইদহ পৌরসভা একাদশ খেলায় অংশগ্রহণ করে। এ গোল্ডকাপ ফুটবলে মোট ১৭টি দল অংশগ্রহণ করছে।

গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠান হবে ২৩ জানুয়ারী।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page