October 7, 2026, 6:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা জাতীয় পার্টি। জেলা জাতীয় পার্টির আহŸায়ক রাশেদ মাজমাদেরর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, এ্যাড. জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মাহমুদা রহমান মুন্নি, সুমন আশরাফ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের, সাহিত্য ও কৃষি বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ও কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমান, জাপা নেত্রী মনিকা আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদুল হক বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির। সম্মেলনে ঝিনাইদহের ৬টি উপজেলাসহ মাগুরা ও আশপাশের নেতাকর্মীরা যোগদান করেন।
এসময় বক্তরা বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে তিনশত আসনে প্রার্থী দেবে। আরো বলেন বর্তমান সময়ে দেশবাসী জাতীয় পার্টির সরকার চাই। আমরাই একমাত্র দল যারা অতীতে সুন্দর ও সুষ্টভাবে দেশ পরিচালনা করেছি। তাই এদেশের জনগন আবারো জাতীয় পার্টিকে ক্ষমতা দেখতে চাই। সম্মেলন শেষে নেতৃবৃন্দ ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষনা করেন।



Our Like Page