September 7, 2026, 5:47 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হিসেবে পরিচিত।
শুক্রবার রাতে চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের এই ভিডিও ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে বসে তিনি ইয়াবা সেবনের আসর বসিয়েছেন। একজন তাকে গ্যাস লাইটার দিয়ে আগুন দিচ্ছেন আর চেয়ারম্যান ইয়াবা সেবন করছেন। তার পাশে আরও একজন বসে আছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নজরুল ইসলাম ঋতু গত ইউপি নির্বাচনে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে পাঁচ হাজার ২৮ ভোটে পরাজিত করে দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। যুগান্তকারী এই ঘটনার পর তার নাম উঠে আসে পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম-২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের সম্প্রদায় অধ্যায়ে চেয়ারম্যান ঋতুর ছবিসহ তার পরিচয় উঠে আসে।
এদিকে এই ভিডিও প্রকাশের পর উপজেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এ ব্যাপারে চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, ভিডিওটি অনেক আগের। নির্বাচন সামনে রেখে এই ভিডিও ছেড়েছে। যখন ঢাকায় থাকতাম তখনকার ভিডিও এটি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এটা খুবই জঘন্য কাজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page