October 9, 2026, 10:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

 
জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন। সেসময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুনসহ অন্যান্যর বক্তব্য রাখেন।
প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। সেই সাথে ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সকল সাব-রেজিষ্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ দুর্নীতি বন্ধের আহবান জানান।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে সদর সাব-রেজিস্টি অফিস, পাসপোর্ট অফিসে যায় শিক্ষার্থীরা। সেখানে দুর্নীতি বন্ধে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে কাজ করার আহবান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবী তুলে ধরেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page