October 10, 2026, 6:38 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নাইট্রেট ও নাইট্রাইট বিষক্রিয়া তিনটি গাভীর মৃত্যু

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামে সোমবার বিকালে নাইট্রেট ও নাইট্রাইট বিষক্রিয়া ৬ লাখ টাকা মুল্যের তিনটি গাভি গরুর মৃত্যু হয়েছে। গরু তিনটির মৃত্যুতে হতদরিদ্র ওই কৃষক পরিবার পথে বসেছেন। এ ঘটনায় উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মনোজিৎ কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্রামবাসি জানায়, কৃষক রুবেল মুন্সির তিনটি গরুই ছিল শেষ সম্বল। সোমবার বিকালে রুবেল গরু তিনটি মাঠে বেঁধে রেখে আসে। মাঠে নতুন গজানো ডাটা শাকের কচি পাতা খেয়ে গরু তিনটি অসুস্থ হয়ে পড়ে এবং একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গরু হারিয়ে রুবেলের স্ত্রী শাহনাজ পারভীন পাগল প্রায়। রুবেল মুন্সি জানান, তিনি করিমপুর গ্রামের জনৈক মতিয়ার রহমানের বাড়ি থেকে দেখাশোনা করেন। ওই বাড়িতেই তিনি পরিবার নিয়ে বসবাস করেন। রুবেল মুন্সী ভাষ্যমতে, মাঠ থেকে ডাটার শাক খাওয়ানোর ফলে গরু তিনটি মারা গেছেন বলে মনে করেন। গ্রামবাসি লিটন জানান, রুবেল মুন্সি খবুই দরদ্রি মানুষ। তিল তিল করে গরু তিনটি পালন করছিলেন। একসঙ্গে তিনটি গাভীর মৃত্যুতে তিনি পথে বসেছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মনোজিৎ কুমার মন্ডল জানান, মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। গরু তিনটির দাম প্রায় ছয় লাখ টাকা। প্রত্যেকটি গরুর পেটে ৬ থেকে ৯ মাসের বাচ্চা রয়েছে। বৃষ্টির পানি পেয়ে ডাটা শাকের যে কচি পাতা হয়েছে তা খাওয়ানোর ফলে নাইট্রেট ও নাইট্রাইট বিষক্রিয়ার গরু মারা গেছে। তিনি আরো জানান, নাইট্রেট ও নাইট্রাইট যুক্ত খাবারে যখন নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তখন তা পশুর শরীরে এক ধরণের বিষক্রিয়া সৃষ্টি করে। এ বিষক্রিয়াকে নাইট্রেট ও নাইট্রাইট বিষক্রিয়া বলে থাকি। এই বিষক্রিয়া টি সাধারণত নাইট্রেট যুক্ত খাবার খেয়ে বেশি হয়ে থাকে। সাধারণত বৃষ্টির পরে গজানো কচি ঘাসের মধ্যে নাইট্রোজেনের পরিমান বেশি থাকে। তখন বৃষ্টির পানিতে মিশ্রিত এসিডের সাথে কচি ঘাসের নাইট্রোজেন রাসায়নিক ভাবে নাইট্রেট ও নাইট্রাইট বিষক্রিয়া উৎপাদন করে এবং গরু সবুজ কচি ঘাসের সাথে এ বিষ গ্রহণ করে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page