April 5, 2026, 9:28 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্তরের বকুল তলায় গিয়ে শেষ হয়। পরে বকুলতলায় আলোচনা সভাসহ সাংকৃস্কিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম,মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলীসহ উপজেলার কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এদিকে পহেলা বৈশাখ বর্ষবরণ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page