October 10, 2026, 3:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

 ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর  সেপটি ট্যাংকে মিললো রুবেলের লাশ

এম এ কবীর, ঝিনাইদহ : নিখোঁজের ৭ দিন পর ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের একটি সেফটি ট্যাংকি থেকে রুবেল হোসেন (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল বাদপুকুরিয়া গ্রামের নুরুজ্জামান ওরফে (পিন্টু) মিয়ার ছেলে। এ ঘটনায় সাগর নামে এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।

স্থানীয় সাগান্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুন লাকী বলেন, গত ১১ জানুয়ারি রাতে বাড়ি থেকে পাশের চায়ের দোকানে চা খেতে যায় রুবেল। তার পর থেকে সে  নিখোঁজ ছিল।  পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখুজির পরও তার কোন খোঁজ মেলেনি। ১২ জানুয়ারি  তার পরিবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ জিডি করেন। আর শনিবার বিকালে বাদপুকুরিয়া গ্রামের  দুলালের বাড়ির সেপটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামবাসি পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌছে লাশটি উদ্ধার করে।

নিহত রুবেলের পিতা নুরুজ্জামান ওরফে (পিন্টু) বলেন, হারানো ছেলেকে পেয়েছি মৃত অবস্থায়। শনিবার (১১ জানুয়ারি) বাড়ির সামনে ফারুক হোসেনের চায়ের দোকান থেকে রুবলে নিখোঁজ হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শনিবার (১৮ জানুয়ারি) তার লাশ একটি সেফটি ট্যাংকির মধ্যে পাওয়া যায় । তিনি আরও বলেন-মৃত মন্টু মিয়ার ছেলে সাগর নামের এক ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রুবেল নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত ছাড়া হত্যার মোটিভ ও ক্লু বলা যাচ্ছে না বলে ওসি জানান।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page