April 10, 2026, 10:15 am
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবেয় : মোজতবা খামেনি হরমুজ দিয়ে তেল চলাচল নিশ্চিতে ইরান দায়সারা কাজ করছে : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পান চুরির অভিযোগে ১ জনকে পিটিয়ে হত্যা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির অভিযোগে সূর্য মাল ওরফে সূর্য্য (৫৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।
বুধবার (৩ মে) সকালে উপজেলার শালিখা গ্রামে তাকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ মে) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সূর্য মাল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের মাধবপুর গ্রামের রামচন্দ্র মালের ছেলে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, এলাকায় প্রায়ই পান চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে স্থানীয় পানচাষি আব্দুর রহিমের বরজে পান তুলতে দেখে তাকে আটক করে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা তাকে মারপিট করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. রেজোয়ান আহমেদ জানান, ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page