October 9, 2026, 2:57 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে অুনষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই,  সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড ইসমাইল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ জোয়াদ আলী বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উন্নত দেশ গড়তে সবাইকে  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page