November 4, 2026, 12:55 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : প্রাণি সম্পদে ভরব দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নিবাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের অধ্যাপক ডা: আবু জাফর মো: ফেরদৌস, বেগম মানছুরা হাছিন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা গোলম সরওয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ কুমার মন্ডল। পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তারেক মুসা। সেসময় বক্তারা, খামারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পশু পালনের আহŸান জানান। আলোচনা সভা শেষে ঝিনাইদহের ২৪ টি ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন ও সিমেন সংরক্ষনের জন্য জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রীজ প্রদাণ করা হয়। এছাড়া সেখানে আয়োজন করা হয় প্রাণী প্রদর্শণ। জেলার বিভিন্ন স্থান থেকে সৌখিন খামারীসহ খামারীরা তাদের পশু প্রদর্শণ করেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২২ এপ্রিল।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page