October 8, 2026, 5:38 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫-২৬ এর আওতায় “তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর বুধবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একই দিন বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা।

বিশেষ অতিথি  ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টুসহ সদর উপজেলার মাধমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এতে অংশগ্রহণ করে সদর উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল টিম।

খেলায় শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে ২-০ গোলে হারিয়ে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন চ্যাম্পিয়ন দলের বাধন। ম্যন অব দ্যা ফাইনাল বিবেচিত হন রানার্সআপ দলের আব্দুল আলিম। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে বিকালে পুরস্কার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৮ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৬শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page