March 13, 2026, 10:23 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ফ্রি চিকিৎসা পেল ১৪ হাজার পৌরবাসী    

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে চারদিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শেষ হয়েছে। শনিবার বিকেলে আরাপপুর নিউ একাডেমিতে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। কর্মসূচী চলাকালীন সময়ে বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসা অসহায়-হতদরিদ্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, গত চারদিন ব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে কমপক্ষে ১৪ হাজার অসহায়-দুঃস্থ-গরীব পৌরবাসী ফি ওষধ ও চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তাদেরকে ১৭ জন মেডিক্যাল স্পেশালিস্ট, ১৬ জন মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট, আটজন টেকনোলজিস্ট, আটজন ফার্মাসিস্ট, ৫০ জন স্কাউট, ৩০ জন পৌরকর্মচারী ও ১০ জন জাহেদী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এ চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করেন।

তিনি আরো বলেন, গত ১২ জুলাই ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে চারদিন এ কর্মসূচি চলে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টি পর্যন্ত চিকিৎসা সেবা চলমান থাকে। সেখানে রোগীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের টেস্ট ও ফ্রি ওষুধ প্রদান করেন ঝিনাইদহসহ দেশের নামিদামী ডাক্তার ও কনসালটেন্টরা। পৌরবাসী এ ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে দারুন খুশি।

সমাপনি অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, শিশু হাসপাতাল কর্মকর্তা ডা. রেজা জামিল, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ সহ অন্যান্যরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page