September 29, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ফ্রি চিকিৎসা পেল ১৪ হাজার পৌরবাসী    

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে চারদিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শেষ হয়েছে। শনিবার বিকেলে আরাপপুর নিউ একাডেমিতে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। কর্মসূচী চলাকালীন সময়ে বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিতে আসা অসহায়-হতদরিদ্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, গত চারদিন ব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে কমপক্ষে ১৪ হাজার অসহায়-দুঃস্থ-গরীব পৌরবাসী ফি ওষধ ও চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তাদেরকে ১৭ জন মেডিক্যাল স্পেশালিস্ট, ১৬ জন মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট, আটজন টেকনোলজিস্ট, আটজন ফার্মাসিস্ট, ৫০ জন স্কাউট, ৩০ জন পৌরকর্মচারী ও ১০ জন জাহেদী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এ চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করেন।

তিনি আরো বলেন, গত ১২ জুলাই ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে চারদিন এ কর্মসূচি চলে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টি পর্যন্ত চিকিৎসা সেবা চলমান থাকে। সেখানে রোগীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের টেস্ট ও ফ্রি ওষুধ প্রদান করেন ঝিনাইদহসহ দেশের নামিদামী ডাক্তার ও কনসালটেন্টরা। পৌরবাসী এ ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে দারুন খুশি।

সমাপনি অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, শিশু হাসপাতাল কর্মকর্তা ডা. রেজা জামিল, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ সহ অন্যান্যরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page