October 9, 2026, 2:59 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বাওড় ইজারা পেতে হালদার সম্প্রদায়ের মানববন্ধন

এম এ কবীর : ঝিনাইদহের কোটচাঁদপুরের সরকারি ৫টি বাওড় মৎস্যজীবীদের অনুকূলে ইজারা দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাওড় পাড়ের হালদার সম্প্রদায়ের মৎস্যজীবীরা।
এতে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বলুহর, জয়দিয়া, মর্জাদ, ফতেপুর ও কাঠগড়া এ ৫টি বাওড় পাড়ের কয়েক’শ হালদার সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহন করেন। এসময় বলুহর মৎস্যজীবী সমিতির দলপতি নির্মল হালদার, সুধীর হালদারসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাওড়ে দীর্ঘ ৫৩ বছর মাছ ধরে হালদার সম্প্রদায়ের জেলেরা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সম্প্রতি বাওড়গুলো অন্যত্র ইজারা দেয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন তারা। তাই বাওড়গুলো তাদের অনুকূলে ইজারা দেয়ার দাবি করেন তারা। মানববন্ধন শেষে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page