October 9, 2026, 2:00 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধকল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক অরিয়েন্টেশন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ কল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক এক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পরিষদ অডিটরিয়ামে  রুপান্তর ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন-অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা।  অনুষ্ঠানে  জেলার  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিক ২৫ জন অংশ গ্রহণ করেন।

কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণ মাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম। পরে মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন জেলা রিপোটার্স  ইউনিটির সাধারন সম্পাদক সাহিদুর রহমান সন্টু,ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম আনছারী ও ৭১ টিভির রাজিব হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে জন সচেনতার কোন বিকল্প নেই। এক সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকান্ড নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়েছে তবে এখন আর পরিবার পরিকল্পনা বিষয়ে কাউকে সচেতন করতে হয় না।

বক্তারা বলেন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণ পরিবহনকে নারী বান্ধব ও যৌন হয়রানী মুক্ত করতে হবে। স্বল্প শিক্ষিত ও শিক্ষায় ঝরে পড়া মেয়েরা যেন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষনের আওতায় আসতে পারে সেদিকে  বিশেষ দৃষ্টি দিতে হবে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ভিত্তিক ব্যপক সচেতনতা বৃদ্ধি করাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে অভিভাবক ও সামাজিক ভাবে সকলকে সচেতন করতে হবে। সেই সাথে বাল্য বিবাহ নিরোধ কল্পে আইনের সঠিক ব্যবহার করা গেলে বাল্য বিবাহ প্রতিরোধ করা যেতে পারে। অনুষ্ঠান পরিচালনা করেন রুপান্তরের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page