October 8, 2026, 7:25 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ জাফিরুল ইসলাম : পর্দা নামল ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের। শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ পৌরসভা বনাম সাগান্না ইউনিয়ন পরিষদ একাদশ।সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৫ টায় বল মাঠে গড়ায়। শুরু হয় আক্রমন পাল্টা আক্রমন। শত শত দর্শকের উপস্থিতিতে চলে তীব্র প্রতিযোগিতা।

খেলা শুরুর ২৯ মিনিটের মাথায় পৌরসভার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে সাগান্না ইউনিয়ন একাদশ গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে। রক্ষণভাগ দুর্বল হওয়ার সুযোগে আরও এক গোল দেয় পৌরসভার একাদশ। নির্ধারিত সময়ের মধ্যে গোল পরিশোধ করতে না পারায় জয়ের মুকুট ছিনিয়ে নেয় পৌরসভা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। সেসময় স্থানীয় এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২৭ জুন এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলা ২০ টি দল অংশ নেয়।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page